আন্তর্জাতিক ডেস্ক
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
হ্যালান বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশ এ যৌথ অভিযান চালায়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে গেলে সেনারা প্রচণ্ড গুলিবর্ষণের মুখে পড়ে। এসময় এনকাউন্টারে তিন সেনা জওয়ান নিহত হয়েছেন।
একটি টুইট বার্তায় ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, এলাকায় অভিযান এখনও চলছে। ওই এলাকায় আরও সেনা পাঠিয়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সারাবাংলা/আইই