বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কিশোরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন


কিশোরগঞ্জ প্রতিনিধি ::

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো—পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮) এবং রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (৯)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং সম্পর্কে একে অপরের চাচাতো বোন।

বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াসমিন ও তাইয়েবা গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশির সময় তাদের মরদেহ কাদার নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, মরদেহ নিহতদের বাড়িতে রাখা হয়েছে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর