সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কী ভাবে Windows PC-তে iCloud শুরু করা সম্ভব? রইল গুরুত্বপূর্ণ টিপস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
কী ভাবে Windows PC-তে iCloud শুরু করা সম্ভব? রইল গুরুত্বপূর্ণ টিপস


দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে iCloud স্টোরেজের। এই স্টোরেজ সম্পূর্ণ আলাদা ধরনের। সঙ্গে রয়েছে আলাদা ইকোসিস্টেম। এটা এমন একটা স্পেশ যেখানে সবকিছু একসঙ্গে পাওয়া সম্ভব। যদি কেউ Apple এর কোনও ডিভাইস, যেমন iPhone, iPad অথবা Mac ব্যবহার করছে, তাহলে তাঁর গুরুত্বপূর্ণ ফাইল, ফটো, ভিডিও, কন্ট্যাক্টস সবকিছু Apple এর ক্লাউড স্টোরেজে রাখতে পারে। এখন এই Apple iCloud অ্যাপ Windows PC এর জন্যও উপলব্ধ। যারা এখনও এই পরিষেবা ব্যবহার করছে না, তাঁদের জন্য আজকের এই প্রতিবেদন।

স্টেপ ১: Windows এর কম্পিউটারে iCloud ডেটা অ্যাকসেস করার জন্য, প্রথমে iCloud ইনস্টল করতে হবে। এটা Microsoft Store অথবা Apple-এর ওয়েবসাইট থেকে ইনস্টল করা যাবে। Microsoft store এর মাধ্যমে এটা ইনস্টল করা হলে পরবর্তীকালে খুব সহজেই আপডেট করা যাবে।

স্টেপ ২: iCloud সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে, তারপর Apple ID অথবা iCloud ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন অনুমোদনের জন্য ইউজারের Apple-এর ডিভাইসে একটি লগ ইন রিকোয়েস্ট আসবে। সেখানে প্রেস করতে হবে Allow এবং Windows ডিভাইসে যে কোডটি দেখাবে সেটা Apple ডিভাইসটিতে এন্টার করতে হবে।

স্টেপ ৩: ইনস্টল করার সময় iCloud-এ ব্যবহারযোগ্য ফিচার্সগুলি সিলেক্ট করতে হবে। যার মধ্যে থাকবে iCloud ড্রাইভ, ফটো, মেইল, কন্ট্যাক্টস এবং ক্যালেন্ডার, বুকমার্কস ও পাসওয়ার্ড।

স্টেপ ৪: এবার ফাইল এক্সপ্লোরারে iCloud ড্রাইভ এবং iCloud ফটোগুলি দেখা যাবে। যদি না দেখা যায়, তাহলে iCloud খুলে পাশের চেকবক্স সিলেক্ট করতে হবে।

যদি কেউ মেইল, কন্ট্যাক্টস এবং ক্যালেন্ডার নির্বাচন করেছেন তাহলে সেগুলি Outlook-এও দেখাবে। বুকমার্কস এবং পাসওয়ার্ডস Google Chrome-এ ব্যবহার করা যাবে। iCloud-এর ডেটা অ্যাকসেস করার জন্য iCloud আইকনটিতে রাইট ক্লিক করে দেখা যেতে পারে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর