শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কুড়িলে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
কুড়িলে রেললাইনে হাঁটার সময় প্রাণ গেল বৃদ্ধের


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বিমানবন্দর এলাকায় কুড়িল ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আব্দুস সাত্তার মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৯ মে) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই মো.ওহী উদ্দিন মিয়া জানান, গত শনিবার বিকেলে সে গরু কেনার কথা বলে ১৬ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আজ ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে তার মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে এসে শনাক্ত করি।

 

তিনি আরও বলেন, আমাদের বাড়ি সুনামগঞ্জের শাল্লা থানার সুলতানপুর গ্রামে। সাত্তার এক মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মারমা জানান, আজ মঙ্গলবার সকালের দিকে কুড়িল ফ্লাইওভার সংলগ্ন রেললাইন দিয়ে অসতর্কভাবে হাঁটছিলেন ওই ব্যক্তি। তখন ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় এই ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে প্রযুক্তির সহায়তায় আমরা তার পরিচয় নিশ্চিত হয় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরে তারা এসে মরদেহ শনাক্ত করে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর