মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

কুমারখালীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬০১ সময় দেখুন
কুমারখালীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

জাকের আলী শুভ, কুষ্টিয়া ব্যুরো: “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, তামান্না তাসনীম এর সঞ্চালনায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুণ।

উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরসভা মেয়র মোঃ সামছুজ্জামান অরুণ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ আরও অনেকেই।

আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।

এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, তামান্না তাসনীম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর