রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Box Office Day 17: Rajinikanth’s Film Picks Up Pace In Third Weekend, Nears ₹445 Crore | Regional Cinema News ‘Not good news’: Ex-India star questions India’s handling of Vaibhav Sooryavanshi | Cricket News ক্রসফায়ার শুরু হলে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না: হাসনাত কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার

কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৯১ সময় দেখুন
কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতালের উদ্বোধন


কুমিল্লা: কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত খাইরুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুরের হাসপাতাল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন সমাজকল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মো. আবু ইউসুফ, বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, হাসপাতালের জন্য জমিদাতা সাবেক সচিব এ টি এম শামছুল হকের স্ত্রী রাবেয়া হয়সহ আরো অনেকে।

বক্তরা এসময় বলেন, হাসপাতালটি হওয়ার কারনে কুমিল্লা ও আশেপাশের মানুষজনকে আর আধুনিক স্বাস্থ্যসেবার জন্য কুমিল্লার বাইরে কোথাও যেতে হবে না। এখন থেকে এ খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালে সব রকম আধুনিক চিকিৎসাসেবা পাবে কুমিল্লার মানুষ। বাংলাদেশ ডায়বেটিক সমিতি মানুষের কল্যানে কাজ করে। বাংলাদেশের প্রতিটি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বাংলাদেশ ডায়বেটিক সমিতির কাজ।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে পৈত্রিক জমি থেকে ১২৫ শতাংশ জায়গা হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের জন্য বাংলাদেশ ডায়বেটিক সমিতিকে ২০১০ সালে দান করেন এ টি এম শামসুল হক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর