রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১১০ সময় দেখুন


কুবি করেসপন্ডেন্ট

কুমিল্লা: শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের আগেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শততম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আরেক সিন্ডিকেট সদস্য জানান, ২০০৭ সালের ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটেই সবধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। সে আলোকেই আজ ১০০তম সিন্ডিকেট সভায় সবধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক সংগঠন কিংবা তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা আছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। সে জন্য নতুন করে নিষিদ্ধ করার কিছু নাই।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর