রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসামগ্রী উপহার দিলো ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসামগ্রী উপহার দিলো ভারত


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসামগ্রী উপহার দিয়েছে ভারত সরকার।বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসামগ্রী কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং হাসপাতালটির পরিচালক ড. প্রদীপ কুমার রায়ের কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। তার পরিপ্রেক্ষিতে এ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।

 

সম্পূর্ণ নতুন এসএমএল ব্র্যান্ডের আধুনিক, জরুরি জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরিসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি এবং চিকিৎসাসামগ্রী টাঙ্গাইল এবং তার আশপাশের মানুষের জন্য কোভিড মহামারিকালে এবং এর বাইরেও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে হাইকমিশনার কমপ্লেক্সের মধ্যে এবং ওই এলাকায় স্থাপিত চমৎকার পূজা প্যান্ডেলে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সবাইকে মহানবমীর শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেন, সব সম্প্রদায়ের দ্বারা পূজার আনন্দ উদযাপন এবং সমগ্র মানবতার সেবার মনোভাব বাংলাদেশের মানুষের উদার ও অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে পুরোপুরিভাবে প্রতিফলিত করে, যেমনটি মুক্তিযুদ্ধের আদর্শে নির্ধারিত হয়েছে এবং যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর