রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এনসিপি নেত্রী শিরীনকে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৮ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এনসিপির দফতর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেলীর বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না—তা স্পষ্ট করে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) পাঠানো নোটিশে এনসিপি বলেছিল, শেলীর কিছু মন্তব্য তাদের নজরে এসেছে যা কুরুচিপূর্ণ ও অসাংগঠনিক। এ বিষয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর