Last Updated:
কুলতলী: ক্রমাগত বাসস্থানের অভাবে কমছে সুন্দরবনের পাখিদের সংখ্যা। বাসস্থান না থাকার কারণে সুন্দরবনের বহু পাখি এখন বিলুপ্তের পথে। সুন্দরবনের পাখিদের জন্য কুলতলী থানার পুলিশের পক্ষ থেকে নেওয়া হল অভিনব উদ্যোগ। এলাকার বিভিন্ন গাছগুলিতে সুন্দরবনের পাখিদের জন্য কৃত্রিম বাসস্থানের ব্যবস্থা করল পুলিশ প্রশাসন। বিগত কয়েক বছর ধরে নগর উন্নয়নের কারণে সুন্দরবনের ম্যানগ্রোভ ক্রমাগত ধ্বংস হয়ে যাচ্ছে। নির্বিচারে কাটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ। সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে তৈরি করা হচ্ছে মাছের ভেড়ি। নির্বিচারে গাছ কাটার ফলে সুন্দরবনের কয়েক হাজার বিভিন্ন প্রজাতির পাখি তারা বাসস্থান হারাচ্ছে। বাসস্থান হারানোর কারণে পাখিদের সংখ্যা ক্রমাগত কমছে সুন্দরবনের।
আরও পড়ুন: সুন্দরবন এলাকায় ধানের পরিবর্তে একী চাষ হচ্ছে! জানলে অবাক হবেন
কুলতলী থানার পুলিশের পক্ষ থেকে কুলতলী থানার বিভিন্ন গাছগুলিতে মাটির হাঁড়ি দিয়ে সুন্দরবনের পাখিদের জন্য কৃত্রিম বাসস্থানের ব্যবস্থা করা হলো। শুধুমাত্র বাসস্থান নয়, পর্যাপ্ত পরিমাণে জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে কুলতলী থানার পুলিশের পক্ষ থেকে। এলাকার বিভিন্ন গাছগুলিতে পুলিশ কর্মীরা এবং পুলিশ আধিকারিকেরা নিজে হাতেই পাখিদের জন্য কৃত্রিম বাসস্থানের ব্যবস্থা করছে। সুন্দরবনের জীববৈচিত্র্য কে রক্ষা করার ক্ষেত্রে কুলতলী থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য কে রক্ষা করার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে প্রকৃতিপ্রেমী মানুষেরা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা বলেন কুলতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রশাসনিক কর্তা হয়ে সারাদিনের কর্মব্যস্ততা মধ্যেও সুন্দরবনের নদীমাতৃক এলাকার পাখিদের জন্য এই মানবিক ভাবনাকে আমরা সাধুবাদ জানাই কুর্নিশ জানাই। এর ফলে পাখীর সংখ্যা অনেক বাড়বে এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সুন্দরবনের বাসস্থান হারান পাখিদের এখন নতুন ঠিকানা কুলতলী থানা চত্বর এলাকা। এ বিষয় কুলতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বিশ্ব উষ্ণায়নের কারণে এবং আবহাওয়া পরিবর্তনে কারণে বহু প্রজাতির পাখি এখন বিলুপ্তের পথে। সুন্দরবনে মিষ্টি জলের পুকুর নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে পাখিদের বাসস্থান এবং খাবারের যোগান অনেকটাই কমে গিয়েছে। এলাকার সৌন্দর্য বৃদ্ধি করে পাখিরা। পাখিরাই যদি হারিয়ে যায় তাহলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায় না।
সুমন সাহা
Kolkata,West Bengal
March 19, 2025 3:54 PM IST
Next Article
Higher Secondary Examination: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শেষ! কী জানাচ্ছে পরীক্ষার্থীরা?