সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ


কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মনোনয়ন পরিবর্তন করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী ঘোষণার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে তৃণমূল বিএনপির ব্যানারে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, দ্রুত সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনছারকে প্রার্থী ঘোষণা করতে হবে। তা না হলে এই আসনে বিএনপি জয়ী হতে পারবে না। দীর্ঘদিন মাঠে থাকা নিবেদিত নেতাদের মূল্যায়ন করতেই হবে বলে দাবি জানান তারা।

কুমারখালী ও খোকসা উপজেলার কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলকারীরা সড়ক অবরোধ করলে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর