শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

কৃষক দলের সভাপতি তুহিন, বাবুল সাধারণ সম্পাদক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
কৃষক দলের সভাপতি তুহিন, বাবুল সাধারণ সম্পাদক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) এ কমিটি অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি অ্যাড. গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

গত ১২ মার্চ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথশ অধিবেশন অনুষ্ঠিত হয় মহানগর নাট্যমঞ্চে এবং দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় গুশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে জানান, কৃষক দলের নতুন কমিটি মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর