সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কেউ জানতে পারবে না! WhatsApp-এ গোপনে চালানো যাবে ২টি অ্যাকাউন্ট, জানুন কীভাবে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২২ সময় দেখুন
কেউ জানতে পারবে না! WhatsApp-এ গোপনে চালানো যাবে ২টি অ্যাকাউন্ট, জানুন কীভাবে – News18 Bangla


জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ইউজারদের দুটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দেওয়ার পরে আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা ইউজারদের একটি ডিভাইসে একাধিক WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবে। অর্থাৎ যে সকল গ্রাহকের একাধিক WhatsApp অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা খুব সহজেই সেই সকল অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করতে পারবেন।

Wabetainfo-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই ফিচার বর্তমানে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য তৈরি করা হচ্ছে। এর অর্থ WhatsApp এটি চালু করলে, অ্যান্ড্রয়েড ইউজাররা প্রথমে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

 

মাল্টি-অ্যাকাউন্ট ফিচার -WhatsApp-এর ইউজাররা প্রথমবারের জন্য একটি অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি করলে, তা তাঁদের ডিভাইসে সেভ করা হবে। এরপর সেই ইউজার লগ ইন করে যে কোনও সময় সেই অ্যাকাউন্টে যেতে পারবেন।

অ্যাপটি ইউজারদের সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলি মনে রাখবে, তাই ইউজাররা শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই সেই অ্যাকাউন্টে স্যুইচ করতে পারবেন। এটি ইউজারদের অ্যাকাউন্টগুলির তালিকা সহ একটি মেনু দেখাবে। এর ফলে ইউজাররা যে অ্যাকাউন্ট ওপেন করতে চান, তা দেখতে পাবেন এবং বেছে নিতে পারবেন।

মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের গুরুত্ব- এই ফিচারটি ইনস্টাগ্রামে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করার মতো একই পদ্ধতি। এটি ইউজারদের নিজেদের কাজের সঙ্গে সম্পর্কিত চ্যাট এবং ব্যক্তিগত চ্যাটগুলিকে একটি অ্যাপে আলাদা রাখতে সাহায্য করবে। জানা গিয়েছে, ইউজারদের গোপনীয়তা নিশ্চিত করে এবং নোটিফিকেশন পরিচালনা করা সহজ করে তোলে। এর ফলে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য ইউজারদের আর আলাদা ডিভাইস ব্যবহার করতে হবে না।

মাল্টি-অ্যাকাউন্ট ফিচার এখনও তৈরি করা হচ্ছে। অ্যাপটি ভবিষ্যতের বিটা আপডেটে পরীক্ষার জন্য নিয়ে আসা হতে পারে। এটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের জন্য WhatsApp বিজনেস অ্যাপে দেখা গিয়েছিল। কিন্তু, এটি ব্যক্তিগত অ্যাকাউন্টগুলির জন্যও উপলব্ধ হবে কি না তা স্পষ্ট নয়।

আরও পড়ুন, আজ রথযাত্রার পুণ্যতিথি কত ক্ষণ থাকবে? দিনভর শুভ মুহূর্তই বা কখন? জানুন

আরও পড়ুন, হাড়হিম ঘটনা হাওড়ায়! শূন্যে চলল ‘গুলি’! দিনে-দুপুরে ব্যবসায়ীর উপর হামলায় তোলপাড়

শোনা যাচ্ছে যে, মাল্টি-অ্যাকাউন্ট ফিচার ছাড়াও WhatsApp ভিডিও বার্তা পাঠানোর জন্য একটি নতুন ফিচার চালু করার পরিকল্পনা করছে। ভয়েস নোটের মতো ইউজাররা ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও বার্তা রেকর্ড করতে সক্ষম হবেন। এই ফিচার ব্যবহার করতে ইউজারদের মাইক্রোফোন আইকনটি একটি ভিডিও বাটনে পরিবর্তিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে নিজেদের ভিডিও বার্তা রেকর্ড করতে এবং পাঠাতে সেই বাটন ক্লিক করে ধরে রাখতে হবে।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Whatsapp feature



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর