সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কেমন হতে পারে Samsung Galaxy S23 FE! কী ফিচার থাকছে? দেখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
কেমন হতে পারে Samsung Galaxy S23 FE! কী ফিচার থাকছে? দেখে নিন


বাজারে আসতে চলেছে Samsung-এর আরও একটি স্মার্টফোন। কেমন হতে পারে আগামী ফোন, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে অনেকদিন ধরেই। ইতিমধ্যেই ফাঁস হয়েছে কিছু ভিডিও।

আবারও প্রকাশ্যে এসেছে Samsung Galaxy S23 FE-র একটি ভিডিও ক্লিপ। এই ভিডিও-তে দেখা যাচ্ছে সম্ভাব্য ডিভাইসটির ৩৬০ ডিগ্রি দৃশ্য। এর আগে ডিভাইসটি যে কালো, সাদা, বেগুনি ও মিন্ট রঙে হতে পারে, তার ইঙ্গিত মিলেছিল। এই ক্লিপটিতে দেখা গিয়েছে কালো রঙ।

S23 FE-এর ডিজাইন সম্পর্কে একটা ধারণা করা গিয়েছে। এই ধারণার প্রধান ভিত্তি এই নয় যে এটির সঙ্গে Samsung-এর বর্তমান নকশা আঙ্গিকের সঙ্গে মেলে। বরং TENAA-তেও তা দেখা গিয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আইফোনের ব্যাটারি? আছে সহজ সমাধান, শুধু করতে হব এই কাজ

সেই তথ্যের উপর ভিত্তি করেই মনে করা হচ্ছে Galaxy S23 FE ডিভাইসটি ১৫৮.০ x ৭৬.৫ x ৮.২ মিলিমিটার আকারের হতে পারে। এর ওজন হতে পারে ২১০g-এর আশপাশে। এতে থাকতে পারে একটি ৬.৪ ইঞ্চি ডিসপ্লে।

হার্ডওয়্যারের ক্ষেত্রে, S23 FE প্রায় সবই S22 সিরিজের মতোই হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি Exynos 2200 বা Snapdragon 8 Gen 1 দ্বারা চালিত হতে পারে। ৬ ও ৮ GB RAM এবং ১২৮ ও ২৫৬ GB স্টোরেজ থাকতে পারে। ডিসপ্লে-তে থাকতে পারে ১২০Hz FHD+ AMOLED প্যানেল।

ফোনটি ২৫W চার্জিং সহ ৪,৫০০mAh ব্যাটারিতে চলবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরা সেট-আপের মধ্যে থাকতে পারে একটি ৫০ MP প্রধান (OIS), ৮ MP আল্ট্রা ওয়াইড এবং ১২ MP টেলি ক্যামেরা। থাকতে পারে ১০ MP সেলফি মডিউলও।

তবে শুধু স্মার্টফোনই নয়। মনে করা হচ্ছে Samsung আরও কিছু নতুন পণ্য বাজারে আনতে চলেছে। তার মধ্যে থাকতে পারে নতুন TWS হেডফোন, Galaxy Buds FE। এরই সঙ্গে আসতে পারে দু’টি ট্যাবলেট – Galaxy Tab S9 FE এবং Tab S9 FE+। যদিও FE ব্র্যান্ডিংয়ের অংশ নয়, একই ইভেন্টটি নতুন Galaxy SmartTag 2-ও আনতে পারে।

Samsung Galaxy S23 FE-এর দাম হতে প্রায় প্রায় ৬৬০ ডলার বা ৬২০ ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর দাম দাঁড়াবে প্রায় ৫৫ হাজার টাকার কাছে। অন্তত তেমনই আশা করা হচ্ছে।

First published:

Tags: SamSung, Samsung Galaxy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর