শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

কেশবপুরের সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ উদ্বোধন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৭ সময় দেখুন
কেশবপুরের সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ উদ্বোধন 


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লী সংলগ্ন কপোতাক্ষ নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন করেছেন যশোর-৬ কেশবপুর আসনের সাংসদ আজিজুল ইসলাম। শনিবার দুপুরে কপোতাক্ষ নদের বিদায় ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই কাজের উদ্বোধন করেন।পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে এ কাজ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জি এম হোসেন প্রমুখ।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি নামক স্থানের আধা কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর