বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেশবপুরে ডেঙ্গুরোগে এক শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি ২০ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ সময় দেখুন
কেশবপুরে ডেঙ্গুরোগে এক শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি ২০ জন


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::

যশোরের কেশবপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ।এ রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১২ জন।এছাড়া ৮ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুধু আগষ্ট মাসেই ৭৬ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে কেশবপুর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পৌরসভার ভোগতীর বাসিন্দা অগ্রণী ব্যাংক খুলনা ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার আলাউদ্দিন খাঁন বাবুর ১৬ মাসের শিশু পুত্র আবিদ খাঁন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আবিদ খাঁন গত সোমবার ডেঙ্গুরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারপরে তাকে খুলনার একটি বেসরকারী মেডিকেলে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কেশবপুর সরকারি হাসপাতাল সূত্রে জানাগেছে, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে শুধু আগষ্ট মাসে কেশবপুর হাসপাতালে ৭৬ জন রূগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ৩১ আগষ্ট হাসপাতালে ভর্তি ২০ জন রূগীর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ চলতি বছর ৮ মাসে কেশবপুর হাসপাতালে ১০৭ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ভর্তি হলেও শুধু আগষ্ট মাসে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি হয়। এছাড়া ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় জনমনে আতংক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর