বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেশবপুরে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার। এক নারী আটক 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
কেশবপুরে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার। এক নারী আটক 


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে:: 

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাসলিমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে।এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জানা গেছে, কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বুধবার বিকেলে মাদক বেচা-কেনার খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের সার্বিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সিকদার মতিয়ার রহমানের নেত্বত্বে উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, মাহাফুজুর রহমান, আজিজুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাসলিমা বেগমকে আটক করে। ওই সময় তার বসতবাড়ী থেকে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে ওই গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বাড়ী থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ফেনসিডিলসহ ১ নারীকে গ্রেফতার করা হয়ো। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর