
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
যশোরের কেশবপুর উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন,সংরক্ষিত ২ জন ও সাধারণ মেম্বার পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর রোববার ৩ নম্বর মজিতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আঃ হালিম, ৪ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন, ফারুক হোসেন, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান, কেশবপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান মফিজ, বিএনপি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, আবু নঈম,৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে স্বতন্ত্র রিয়াজুর ইসলাম লিটন, ৮ নম্বর সুফলাকাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শামসুদ্দীন দফাদার ও ১১ নম্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান।
সংরক্ষিত মহিলা মেম্বার পদে কেশবপুর সদর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের আছিয়া খাতুন, পাঁজিয়া ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাকলী রাণী। সাধারণ মেম্বার পদে ৭ জনের মধ্যে মুস্তাফিজুর রহমান, আজিজুর রহমান, সোহরাব হোসেন, আঃ রাজ্জাক, সাধন কুমার, মোহন মন্ডল ও আব্দুল হালিম। উল্লেখ কেশবপুর উপজেলার ইউনিয়নের ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১২ জনসহ ৪৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।
উল্লেখ্য আগামী ৫ জানুয়ারী কেশবপুর উপজেলার ১১টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।