বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে রইলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। একইসঙ্গে, ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও এখন এই দুজনই রয়েছেন।

বুধবারের (২০ জুলাই) ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়লেন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পেয়েছেন ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট।

এদিকে, এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার শেষ প্রশ্নোত্তরপর্বে জনসন বলেছেন, তার পর যিনি প্রধানমন্ত্রী হবেন, তার প্রতি পরামর্শ হলো, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ থাকবেন, ইউক্রেনের পাশে থাকবেন এবং বিশ্বের সর্বত্র গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করবেন।

জনসন বলেছেন, সবাই দেশকে করোনার কবল থেকে বের করে আনার জন্য কাজ করছি। সফলও হয়েছি। তবে এখনো অনেক কাজ বাকি।

বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের অধিবেশন মুলতুবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন জনসনই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর