শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
‘কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, কোনো অপশক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেব। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দূর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ও উৎসব মুখর পরিবেশে অংশ নেয়। আশা করছি, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সম্বৃদ্ধ হবে। আরও সুসংহত হবে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর ঢাকেশ্বরী, রমনা কালিমন্দির এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সব ধর্ম পালনে শ্রদ্ধাশীল ছিলেন।’ তিনি বলেন, ‘দাঙ্গাজনিত কারণে প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে ফের জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। সেই থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে বের হচ্ছে প্রতিবছর। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর শুভ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। পল্লীবন্ধু গঠন করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট। মন্দির নির্মাণ ও সংস্কারে পল্লীবন্ধুর আন্তরিক সহায়তা ছিল সর্বজনবিদিত।’

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর