রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয়: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয়: ওবায়দুল কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এরইমধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। এমন সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আমিও বলছি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের আন্দোলন তারাই পণ্ড করছেন। এটা পণ্ড করার জন্য দুইটা ঘটনাই যথেষ্ট। এক, বিচারপতির বাড়িতে হামলা। দুই, পুলিশকে জনসমুখে হত্যা করা। এই দুই ঘটনাই যথেষ্ট জনগণের থেকে বিচ্ছিন্ন হওয়া। এরপর জনমত যা আছে, তা থাকার কথা নয়। তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে আমাদের কিছু করার নেই। আমরা সমাবেশ থেকে পল্টনে গিয়ে মিছিলে হামলা চালাইনি।’

পুলিশের সঙ্গে গণ্ডগোল তারা (বিএনপি) শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই ২০১৪ সালের পুনরাবৃত্তি শুরু করেছে। ঘুরে ফিরে তাদের নাশকতা সন্ত্রাসের ধারায় তারা ফিরে আসছে। এমন সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। আর সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, আমিও বলেছি।’

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সংবিধান যোভাবে বলছে সেভাবেই আমাদের টার্ম শেষ হবে জানুয়ারির ২৪ তারিখ তার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। ইসি নির্বাচন শিডিউল ঘোষণা করবেন। এটা সরকারের বিষয় না। এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এর বাইরে আমরা আগেও বলিনি এখনো বলিনি।’

তিনি বলেন, ‘আমরা অন্য কোনো দেশের কথা শুনে পরামর্শ নেব কেন? তারা (বিদেশিরা) কি আমাদের থেকে  পরামর্শ নেয়? তারা যখন নেয় না, তাহলে আমরা কেন? উই হ্যাভ কনস্টিউশন। এসব মেনে আমাদের সংবিধানের ব্যতয় ঘটিয়েছি কীনা তা নিয়ে বন্ধুদের আপত্তি থাকতে পারে তারা বলতে পারেন। এটা একটি স্বাধীন নির্বাচন। ইসির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় সরকার রুটিন ওয়ার্ক করবে কেবল। সরকারের মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা ব্যবহার করতে পারবেন না। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এগিয়ে যাব।’

সংলাপ ইস্যুতে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডেকেছেন তারা (বিএনপি) আসেননি। ইসি ডাকছে আসেনি। গতবার ডেকেছি দুইবার রেজাল্ট কি? ফখরুল সাহেব করলেন এক নাটক। ইলেকশন করলেন জেনেশুনে নির্বাচিত হলেন সংসদের গেলেন না।’

তাহলে কি বিএনপি ছাড়া নির্বাচন হতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি জানি না। সেটা তাদের মর্জি তারা করবে কী করবে না। তারা না আসলে তো জোর করব না। এটুকু বলছি শুধু সংবিধান পরিবর্তন হবে না।’

২০১৪ কিংবা ২০১৮ সালের মতো নির্বাচন হয় তাহলে সে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না? তিনি বলেন, ‘সেটা সময় বলবে।’

বিএনপি নেতারা জেলে আছেন। তাদের রেখেই নির্বাচন হবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে জেলে রাখার বিষয়না এটা আইনের বিষয়। কেউ আইন ভঙ্গ করে জেলে গেলে তাদের জন্য ইলেকশন বসে থাকবে না।’

সারাবাংলা/জেআর/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর