আবার নারী পুরুষের মতোই দেশ ভিত্তিতে এই গড় হিসেবে কিছুটা এদিক ওদিক হয়। দেখা গিয়েছে পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়া, আলবেনিয়া, রোমানিয়া বা চেক প্রজাতন্ত্রের ৩০ থেকে ৫০ বছর বয়সিরা গড়ের তুলনায় ২০ থেকে ৪০ মিনিট বেশি ঘুমের সময় পান। আবার ৭ ঘণ্টারও কম ঘুমের সুযোগ পান ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বাসিন্দারা।