সোমবার থেকেই যাত্রী পরিষেবা দিতে শুরু করল রানাঘাট শিয়ালদহ এসি লোকাল৷ পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনে ওঠার জন্য প্রথম দিনই তুমুল উৎসাহী ছিলেন যাত্রীরা৷ সকাল ৮.২৯ মিনিটে রানাঘাট জংশন স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি৷ প্রথম সফরেই প্রায় ২৫০০ যাত্রী ট্রেনে ওঠেন৷ সন্ধ্যায় ৬.৫০ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দেয় এসি লোকাল৷ নির্বিঘ্নেই প্রথম দিনে দু দিকের সফর শেষ করেছে এসি লোকাল৷ ইতিমধ্যেই এসি লোকালের সময়সূচি প্রকাশ করেছে রেল৷ শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে বিধাননগর, দমদম জংশন, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ স্টেশনে থামবে ট্রেনটি৷
Source link