শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কোভিডে খোলা স্কুল: শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ৪ নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
কোভিডে খোলা স্কুল: শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ৪ নির্দেশনা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত ও সংক্রমণের লক্ষণ থাকা শিক্ষক-শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চার দফা নির্দেশনা জারি করেছে সরকার।

রোববার (২৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং শাখার পরিচালক অধ্যাপক মো. আমির হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবারের (২৭ সেপ্টেম্বর) সময় দিয়ে প্রজ্ঞাপনটি মাউশি’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ১২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ফের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। মাউশি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ফের চালু রাখার জন্য একটি গাইডলাইন, নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছে। এছাড়াও মনিটরিং চেকলিস্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হচ্ছে। করোনা সংক্রমণ রোধে আরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

মাউশি থেকে যে চারটি জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে সেগুলো হলো— সব শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশের পর প্রথমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেবেন; শিক্ষার্থীর পরিবারের কেউ করোনা আক্রান্ত বা করোনার লক্ষণ (জ্বর, সর্দি, কাশি ইত্যাদি) আছে কি না তার খোঁজ নেবেন; কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনা বা কারও শরীরে করোনার লক্ষণ (জ্বর, সর্দি, কাঁশি ইত্যাদি) দেখা দিলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন; এবং প্রতিষ্ঠান প্রধান ওই শ্রেণিকক্ষের শিক্ষক এবং সব শিক্ষার্থীর দ্রুততম সময়ের মধ্যে করোনা নমুনা পরীক্ষার ব্যবস্থা নেবেন।

মাউশি বলছে, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সব অঞ্চল); উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (সব অঞ্চল) এবং সব জেলা শিক্ষা কর্মকর্তা ও সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা অবহিত ও বাস্তবায়নে তত্ত্বাবধান করবেন।

সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে এই নির্দেশনায়।

সারাবাংলা/এসবি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর