বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কোভিশিল্ড, কোভ্যাক্সিন বাড়তি দামে কিনছে ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪২২ সময় দেখুন
কোভিশিল্ড, কোভ্যাক্সিন বাড়তি দামে কিনছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক

এখন থেকে নিজ দেশের প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন কিনতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ভারত সরকারকে। নতুন দাম অনুযায়ী ভারত সরকার প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন কিনবে ২১৫ রুপিতে। আর নিজ দেশের উদ্ভাবিত কোভ্যাক্সিন কিনতে প্রতি ডোজে গুনতে হবে ২২৫ রুপি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদন করছে। এ প্রতিষ্ঠানের উৎপাদিত ভ্যাকসিনের নাম কোভিশিল্ড। এছাড়া ভারতের নিজস্ব প্রতিষ্ঠানের ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের নাম কোভ্যাক্সিন।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, প্রতি ডোজ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এতদিন ১৫০ রুপিতে কিনত সরকার। তবে এবার প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ৬৫ রুপি বেড়ে ২১৫ রুপি নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোভ্যাক্সিনের প্রতি ডোজ ভ্যাকসিনের দাম ৭৫ রুপি বেড়ে ২২৫ রুপি নির্ধারণ হয়েছে।

মূলত অল্প সময়ের মধ্যে উৎপাদন বাড়ানোর ফলেই বাড়তি দাম দিতে হচ্ছে ক্রেতা সরকারকে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবর, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দু’টি ভ্যাকসিনের প্রায় ৪০ কোটি ডোজ প্রয়োগ হয়েছে। আর দুই ডোজ গ্রহণ করেছেন প্রায় ৮ কোটি দশ লাখ। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দু’টি ভ্যাকসিনের ৫০ কোটি ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। সেই লক্ষ্য অর্জনেই ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর তাগিদ দেওয়া হয় উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে।

উল্লেখ্য, ভারত বিশ্বের শীর্ষ ভ্যাকসিন উৎপাদক দেশ। তবে দেশটির বিশাল জনসংখ্যার মাত্র ৬ শতাংশ বর্তমানে ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছেন। দেশটিতে দৈনিক ৫০ থেকে ১ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে। ভারতে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক ভ্যাকসিন প্রয়োগের উপর জোর দিচ্ছে সরকার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর