বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কোয়ারেনটাইন পালানো ১৩ জনকে খুঁজছে পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৬১ সময় দেখুন
কোয়ারেনটাইন পালানো ১৩ জনকে খুঁজছে পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত ১৩ জন সরকারি ব্যবস্থাপনায় পালনীয় কোয়ারেনটাইন থেকে পালিয়েছেন। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে, ইতালি থেকে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে আসা একটি চাটার্ড ফ্লাইটের ১২৫ যাত্রী কোভিড আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তাদেরকে সরকারি ব্যবস্থার অধীনে কোয়ারেনটাইনে রাখা হয়েছিল।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, এর মধ্যে ৯ জন পালিয়েছেন বিমানবন্দর থেকে এবং বাকি চার জন পালিয়েছেন স্থানীয় হাসপাতাল থেকে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিদের পাসপোর্ট বাতিলসহ তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এর মধ্যে, ভারতে শুক্রবার (৭ জানুয়ারি) এক দিনে এক লাখের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই এক সপ্তাহ ধরে দেশটিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করে যাচ্ছে কর্তৃপক্ষ। তার মধ্যেই এই কোয়ারেনটাইন পালানোর ঘটনা ঘটল।

অমৃতসর পুলিশের ডেপুটি কমিশনার গুরপ্রিত সিং খেহরা বলেন, সকালের মধ্যে ফিরে না আসলে তাদের ছবি গণমাধ্যমে প্রচার করা হবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর