বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ক্যাপিটলে হামলার দায় ট্রাম্পকে দিলেন বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ সময় দেখুন
ক্যাপিটলে হামলার দায় ট্রাম্পকে দিলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার বর্ষপূর্তিতে ওই অরাজকতার দায় সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপিয়েছেন জো বাইডেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস ক্যাপিটলে ভাষণ দেন।

২০২১ সালের এই দিনে বাইডেনের জয় নিশ্চিত করার আনুষ্ঠানিক ঘোষণা ইলেকটোরাল কলেজের ভোটের ফল অনুমোদন ঠেকানোর ব্যর্থ চেষ্টায় ট্রাম্পের উগ্রপন্থি সমর্থকরা হামলার চেষ্টা চালায়।

এদিকে, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে সরাসরি ট্রাম্পের নাম নিতে বাইডেন প্রশাসনের অনীহা থাকলেও এই দফা কিন্তু অকপটে তার উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

অন্যদিকে, মার্কিন জনগণ এবং ডেমোক্রেট দলের সমর্থকদের বিভ্রান্ত করতে এবং দায় এড়াতে সাবেক প্রেসিডেন্ট যেসব মিথ্যা ছড়িয়েছেন বাইডেন তারও জবাব দেন।

অপরদিকে, ট্রাম্পের এক মুখপাত্র টেইলর বুদোভিচ বলেছেন, বাইডেন যে ৬ জানুয়ারি জাতিকে আরও বিভক্ত করারই চেষ্টা করবেন, তা মোটেও আশ্চর্যজনক নয়।

প্রসঙ্গত, ২০২১ সালে ক্যাপিটলে সহিংসতায় ৪ জনের মৃত্যু হয়েছিল। আহত পুলিশের এক কর্মকর্তা মারা যান পরদিন। কয়েক ঘণ্টার ওই সংঘর্ষে পুলিশের কয়েক ডজন সদস্য আহত হয়েছিলেন। ওই ঘটনার জেরে চার ‍পুলিশ সদস্য আত্মহত্যাও করেন বলে রয়টার্স জানিয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর