শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ক্যাম্পাসেই ভ্যাকসিন পাবেন জবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
ক্যাম্পাসেই ভ্যাকসিন পাবেন জবি শিক্ষার্থীরা


জবি করেসপন্ডেন্ট

করোনাভাইরাসের ভ্যাকসিন নিজেদের ক্যাম্পাস থেকেই নিতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আগামী ২১ অক্টোবর জবির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবি মেডিকেল সেন্টারে এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

বুধবার (১৩ অক্টোবর) তেজগাঁও থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এম ইসলাম বুলবুল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন। জবিতে ভ্যাকসিন সেন্টার স্থাপনের জন্যই তিনি এই মেডিকেল সেন্টার পরিদর্শন করেন।

ডা. বুলবুল বলেন, আগামী ২১ অক্টোবর সকাল ১০টায় জবিতে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রথম দিন ১০০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ২৫ অক্টোবর থেকে সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

জবি কর্তৃপক্ষ জানিয়েছে, জবি মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করতে ১২টি বুথ বসানো হবে। এই সেন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে শিক্ষার্থীদের। ছাত্র ও ছাত্রীদের জন্য থাকবে আলাদা বুথ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভ্যাকসিন নেওয়া শিক্ষার্থীদের পর্যবেক্ষণের জন্য থাকবে আলাদা ওয়েটিং রুম। ক্যাম্পাসে ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।

জবি মেডিকেল সেন্টার থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেও যারা এসএমএস পাননি, তারা মেডিকেল সেন্টারে গিয়ে ভ্যাকসিন গ্রহণের তারিখ নিতে পারবেন। জবির এই ভ্যাকসিন সেন্টারে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রে থাকবেন দু’জন চিকিৎসক ও ১২ জন নার্স। মেডিকেল সেন্টারে দুইটি বেড ও দুইটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকবে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর