রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

জবি ক্যাম্পাসে ধীরগতির ওয়াইফাই,শিক্ষার্থীদের অসন্তোষ প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
জবি ক্যাম্পাসে ধীরগতির ওয়াইফাই,শিক্ষার্থীদের অসন্তোষ প্রকাশ

শশী, জবি প্রতিনিধি:
গত কয়েকদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই স্পিড নাই বললেই চলে।ধীরগতির ওয়াইফাই সংযোগের কারণে শিক্ষার্থীরা অনলাইন কোর্স, ভিডিও লেকচার, অনলাইন পরীক্ষা ইত্যাদি পরিসেবা ব্যবহার করতে পারছে না। ধীরগতির ওয়াইফাই সংযোগের কারণে শিক্ষার্থীদের অনলাইন লাইব্রেরি ব্যবহার বন্ধ আছে ।

বন্ধ আছে অনেক দাপ্তরিক কাজ ।নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী বলেন ,ওয়াইফাই স্প্রিড খুবই ধীরগতির, কোনভাবেই অনলাইন লাইব্রেরি ব্যবহার করতে পারছি না। এ বিষয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.উজ্জ্বল কুমার আচার্য্য কাছে জানতে চাইলে তিনি বলেন , রাউটারের সমস্যা জনিত কারণে ক্যাম্পাস ওয়াইফাইয়ের সংযোগের ধীরগতির মূল কারণ। অর্থের অপর্যাপ্ততার কারণে নবায়ন করা সম্ভব হচ্ছে না ইন্টারনেট সংযোগে ব্যবহৃত ডিভাইসগুলো। তিনি আরো বলেন, অর্থের জন্য আবেদন করা হয়েছে আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর