বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ক্যালিফোর্নিয়ায় দাবানল, ঘরবাড়ি ছেড়েছে ৩ হাজারের বেশি মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে দমকলকর্মীরা বৃহস্পতিবার দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এ অঞ্চলে তাপপ্রবাহের শেষ দিনে বুধবার সন্ধ্যায় সেখানে এ দাবানলের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ক্যালিফোর্নিয়া বন বিভাগ এবং ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ১৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে।

ক্যালফায়ার জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৯৪৯ একর (৫০ হাজার ৫৬৫ হেক্টর) এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেছে।

দাবানলের হুমকির মধ্যে থাকা চিকো শহর প্যারাডাইস শহরের মাত্র ১২ মাইল (২০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ২০১৮ সালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ায় শহরটি একেবারে পুড়ে গিয়েছিল।

ক্যালফায়ার জানায়, এ দাবানলের কারণ তদন্তাধীন রয়েছে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর