বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়ায় রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০০ সময় দেখুন
ক্রিমিয়ায় রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়ার উত্তরাঞ্চলে দুই সিটের একটি রুশ অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলটই মারা গেছেন। শুক্রবার (১২ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, একটি পরিকল্পিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এমআই-২৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে কোনো গোলাবারুদ ছিল না। এই ঘটনার ফলে মাটিতে কেউ হতাহত বা সম্পত্তির কোনো ক্ষতি হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একটি প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করেছে।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রধান আঞ্চলিক শহর ঝানকয় থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্বেতলো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

অ্যাটাক হেলিকপ্টারটি সাধারণত একটি ৩০-মি.মি. স্বয়ংক্রিয় কামান এবং ১৬টি গাইডেড এবং আনগাইডেড অ্যান্টি-আরমার মিসাইল বহন করতে পারে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর