বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়ায় ২০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২২ সময় দেখুন
ক্রিমিয়ায় ২০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত


আন্তর্জাতিক ডেস্ক

শনিবার (১২ আগস্ট) ভোররাতে ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের অন্তত ২০টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইউক্রেনীয় ড্রোন অভিযানকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বিবৃতিতে জানায়, ১৪টি ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া আরও ছয়টি ড্রোনকে ইলেকট্রনিক উপায়ে যুদ্ধে অক্ষম করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিফল সন্ত্রাসী হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ধ্বংস হওয়া ড্রোনগুলো উপদ্বীপে অনির্দিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল।

মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টা আগে ক্রিমিয়ার নেতা সের্গেই আকসেনভের একজন সহযোগী তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছিলেন, ক্রিমিয়ার বিভিন্ন অংশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করারও দাবি করেন রুশ কর্মকর্তারা।

একইদিন রুশ সামরিক বাহিনী জানায়, তারা ১০ প্লেন টাইপ ইউএভি এবং তিনটি ড্রোন ক্রিমিয়ার আকাশ থেকে ভূপাতিত করেছে। এসব ড্রোন রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার চেষ্টা করেছিল।

উল্লেখ্য, সম্প্রতি রুশ স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন ছোটবড় শহরে লাগাতার মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর