বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়ায় গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
ক্রিমিয়ায় গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ক্রিমিয়ার উত্তরাঞ্চলের ঝানকোই এলাকায় একটি অস্থায়ী গোলাবারুদ ডিপোতে আগুনের সূত্রপাত হয়। একটি বিদ্যুৎ সাবস্টেশনেও আগুন লাগে। শক্তিশালী বিস্ফোরণের পর উত্তর-পূর্ব ক্রিমিয়ার মায়স্কয় গ্রামের বাসিন্দাদের সরে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

আরটির খবরে বলা হয়, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে সেখানে প্রায় ২ হাজার বাসিন্দার বসবাস। এই মাসের শুরু থেকে ক্রিমিয়ান উপদ্বীপে এই প্রকৃতির দ্বিতীয় ঘটনা এটি। এর আগে, গত সপ্তাহে নভোফেডোরোভকা রিসোর্ট শহরে অবস্থিত সাকি সামরিক বিমানঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে একজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হন। কী কারণে এসব ঘটনা ঘটছে তা জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ঘটনাগুলোকে ‘নিরস্ত্রীকরণের জন্য কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন। বিস্ফোরণগুলো দুর্ঘটনাবশত হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর