বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ক্লান্তি কাটছে না? ওমেগা ৩-এর ঘাটতি হতে পারে, এই লক্ষণগুলি দেখলে অবশ্যই সাবধান হন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
ক্লান্তি কাটছে না? ওমেগা ৩-এর ঘাটতি হতে পারে, এই লক্ষণগুলি দেখলে অবশ্যই সাবধান হন


শরীরকে সুস্থ  রাখতে সঠিক পুষ্টিযুক্ত  খাদ্যের প্রয়োজন। পুষ্টির ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে রোগ বাসা বাঁধতে শুরু করে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হল এমন একটি উপাদান শরীরে খুব কম পরিমাণে পাওয়া যায় কিন্তু ওমেগা ৩ এর অভাবের কারণে অনেক রোগের ঝুঁকি বাড়তে থাকে।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতি ক্লান্তি, দুর্বল স্মৃতিশক্তি, শুষ্ক ত্বক, হার্টের সমস্যা ও বিষণ্ণতার মতো সমস্যা বাড়াতে পারে। শরীরে ওমেগা ৩-এর অভাবে শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেতা পারে। আসুন জেনে নেওয়া যাক শরীরে ওমেগা ৩এর ঘাটতি হয়েছে তা কীভাবে বুঝবেন।

আরও পড়ুন: অতিরিক্ত ঘামের কারণে টাক পড়তে পারে! চুলের গোড়া মজবুত হবে সহজেই, রইল টিপস

শুষ্ক ত্বক- শরীরে ওমেগা ৩ফ্যাটি অ্যাসিডের ঘাটতির কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ত্বকে অতিরিক্ত শুষ্কতা দেখা দিলে তা ওমেগা ৩-এর ঘাটতির লক্ষণ হতে পারে। এছাড়াও ত্বকে ব্রণ সহ একাধিক সমস্যা দেখা দেয়।

ডিপ্রেশন- ওমেগা ৩ মস্তিষ্ককে সুস্থ রাখে। এটিতে অ্যান্টইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে ।  ওমেগা ৩ অ্যালজাইমারস, ডিমেনশিয়া এবং বাইপোলারের মত রোগ থেকে রক্ষা করতে পারে। তাই শরীরে ওমেগা ৩-এর ঘাটতি হলেই ডিপ্রেশন দেখা দেয়।

আরও পড়ুন: বাজারের নামী-দামি ব্র্যান্ডকেও হার মানাবে এই হোমমেড হেয়ার কন্ডিশনার

জয়েন্ট পেইন- শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতির ফলে জয়েন্টে বেদনার সৃষ্টি হয়।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টে ব্যথা এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

ক্লান্তি- ওমেগা ৩ এর অভাবের কারণে শরীরে ক্লান্তি দেখা দেয়। ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে ওমেগা  ৩ সাপ্লিমেন্ট গ্রহণ করলে ক্লান্তি দূর হয় এবং ঘুমেরও উন্নতি হয়।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Anulekha Kar

First published:

Tags: Health care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর