বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ক্লাস চলাকালে স্কুলভবন ধসে ২১ শিক্ষার্থীর মৃত্যু, আটকা শতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২২ সময় দেখুন
ক্লাস চলাকালে স্কুলভবন ধসে ২১ শিক্ষার্থীর মৃত্যু, আটকা শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নাইজেরিয়ায় উত্তর-মধ্যাঞ্চলের প্লাটু রাজ্যে একটি স্কুল ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এছাড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছে আরও প্রায় ১২০ জন। খবর: আল জাজিরা।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে ক্লাস চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কুল ভবন ধসের ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে। কিন্তু রেড ক্রসের একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন যে ভবন ধসের কারণে কমপক্ষে ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

প্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান, স্কুলে ভবন ধসের ঘটনায় আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই মর্মান্তিক ঘটনায় জন্য রাজ্য সরকার স্কুলের ভবনটির দুর্বল কাঠামো এবং নদীতীরের কাছে অবস্থানকে দায়ী করেছে। একই ধরনের সমস্যার মুখে থাকা বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করতে আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর