রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
‘ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি’


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি বিচারবিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ১৮ মাসব্যাপী একটি বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব।’

‘দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার স্থান নেই’ উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। যারা ছাত্রদলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়-তারা ছাত্রদলের কর্মী হতে পারে না। আপনাদের ওপরই বাংলাদেশের মানুষ আশা করে আছে, তাই শৃঙ্খলা মেনে জনগণের কাছে যেতে হবে, দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

‘নব্য বিএনপি’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, ‘৫ আগস্টের আন্দোলনের পর কেউ কেউ নিজেদের বিএনপি হিসেবে পরিচয় দিচ্ছে; এই নব্য বিএনপি ও কিছু রাজনৈতিক গোষ্ঠী দলবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি থেকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর