সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে: সালাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০২ সময় দেখুন
ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে: সালাম


ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ক্ষমতায় যাওয়ার লোভে এখন কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, আবার কেউ ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে নাটক সাজাচ্ছে। তবে জনগণ এখন অনেক সচেতন, তারা আর এসব নাটকে প্রতারিত হবে না।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট, ৭ নভেম্বর ও জিয়াউর রহমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের দিকে ইঙ্গিত করে আব্দুস সালাম বলেন, ‘কেউ কেউ ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছে, আবার কেউ সংখ্যালঘুদের নিয়ে নাটক করছে। কিন্তু মানুষ এখন সব বুঝে গেছে। কেউ আর তাদের কথায় প্রতারিত হবে না।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আসন্ন নির্বাচন এবং ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দেশ এখন এক কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে—যা কেবল বিএনপিই দিতে পারে। দেশকে রক্ষার একমাত্র শক্তি বিএনপি, অন্য কোনো শক্তি তা পারবে না।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারের অনিচ্ছার কারণেই নির্বাচন বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট না দেয়, তাহলে ভয় কিসের? নির্বাচন দিন, জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।’

আব্দুস সালাম আরও বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে। আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা পরিবারের জন্য নয়—এটি সারাদেশের মানুষের আন্দোলন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন দেননি, কারণ তিনি ভয় পেতেন—তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসবে। আজও একই আশঙ্কায় নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। জনগণের রায়কে তারা ভয় পায়।’

৫ আগস্টের ঘটনার পর দেশবাসী দ্রুত সংস্কার ও নির্বাচনের প্রত্যাশা করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘‘কিন্তু সরকার তা করেনি। বরং দুই-একটি দল প্রকাশ্যে বলছে, ‘আমরা কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ৫ আগস্ট ঘটিয়েছি?’ এতে প্রমাণ হয়, তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায় না।”

আব্দুস সালাম বলেন, ‘যেখানে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে বিএনপি সফল। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, বিএনপি তা ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ দুর্ভিক্ষ দিয়েছে, বিএনপি মানুষের মুখে ভাত তুলে দিয়েছে।’

দেশের মঙ্গলের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সবাই মিলে বসি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করি। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা মুফতি মো. আলমগীর হোসেন খলিলী। এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেসারুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর