শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ক্ষমতাসীনদের অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
‘ক্ষমতাসীনদের অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বর্তমান সরকারের সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। আর তারা তাদের অপরাধের শাস্তি থেকে রক্ষা পেতেই আজীবন ক্ষমতায় টিকে থাকতে চায়।

বুধবার (৩১ মে) রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এবং লালবাগের আজিমপুর বটতলায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, ‘গায়েবি মামলা, হাইকোর্ট থেকে নিষ্পত্তি হওয়া মামলা আবার সচল করে বিএনপির শীর্ষনেতাদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে। যে মামলাগুলো ১/১১ তে করা হয়েছিল, সে মামলায় হঠাৎ তড়িঘড়ি করে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হচ্ছে। অথচ একই সময় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল। সে মামলায় তারা খালাস পাচ্ছে, আর বিএনপি নেতাদের জেলে ঢোকানো হচ্ছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ওয়ার্ডের নেতারাও এখন শতকোটি টাকার মালিক। যা আওয়ামী লীগের এমপিরা আজ স্বীকার করছে। অথচ অর্থের অভাবে দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না। এই লুটপাটের সরকার, একদলীয় সরকার এবং গণতন্ত্র হত্যাকারীদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’

শ্যামপুরের ধোলাইপাড়ে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ.ন.ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, কদমতলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর হোসেন মীরু প্রমুখ।

আজিমপুর বটতলায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য আনোয়ার পারভেজ বাদল, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

এছাড়াও চকবাজার থানা বিএনপি উদ্যাগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড.এম জাহিদ হোসেন, মহানগর নেতা টিপু সুলতান, হাজী হুমায়ুন কবির, শফিকুল ইসলাম রাসেল, হাজী মো. আনোয়ারুল হক রনি প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর