বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না চীন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: দেশের বাইরে চীন আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা জানান শি জিনপিং। চীনের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশের জন্য ক্ষতিকর কয়লার ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে আসবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে শি জিনপিং বলেন, বিদেশে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না চীন। সবুজ এবং কম কার্বন নিঃসরণ করে শক্তি উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেবে চীন।

বেল্ট এন্ড রোড প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ পৃষ্ঠপোষক চীন। তবে জলবায়ু ইস্যুতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধের চাপ ছিল বেইজিংয়ের উপর। বেল্ট এন্ড রোড প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৪৭টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিকল্পনাধীন রয়েছে। শি জিনপিংয়ের ঘোষণার পর এসব প্রকল্প আর আলোর মুখ দেখবে না বলে ধারণা করা হচ্ছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না চীন

উল্লেখ্য যে, গত বছর শি জিনপিং ঘোষণা দিয়েছিলেন, ২০৩০ সাল নাগাদ চীন কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে এবং ২০৬০ সালের আগে কার্বন নিঃসরণ পুরোপুরি বন্ধ করবে। বিদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন বন্ধের ঘোষণা চীনের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের পথে বড় একটি পদক্ষেপ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর