মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

খাগড়াছড়িতে ফের ধর্ষণ নাস্তা খাওয়ানোর ফাঁদে শিশু ধর্ষণ, দোকানি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২১ সময় দেখুন
খাগড়াছড়িতে ফের ধর্ষণ নাস্তা খাওয়ানোর ফাঁদে শিশু ধর্ষণ, দোকানি আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ধর্ষণের অভিযোগে আটক দোকানি

খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক দোকানিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে খাগড়াছড়ির রামগড় উপজেলায়।

স্থানীয়রা বলছে, এদিন দুপুরে শিশুটি দোকানে গেলে মো. শাহীন নামের ওই দোকানি তাকে নাস্তা খাওয়ানোর কথা বলে দোকানের পেছনে নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণ করে।

ধর্ষণের পর শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। তারা তাৎক্ষণিক শাহীনকে আটক করে রামগড় থানায় খবর দেন।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “শিশু ধর্ষণে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ভুক্তভোগীকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর