ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পক্ষ থেকে আফগানিস্তানের নতুন সতর্কবার্তা এল। চলতি বছর ১০ লাখ আফগান শিশু চরম পুষ্টিহীনতায় ভুগতে পারে। তাদের খাবার ও সঠিক সেবার ব্যবস্থা না করা গেলে শিশুগুলো মারাও যেতে পারে।আফগানিস্তানে খাদ্যসংকট নিয়ে এর আগে সতর্কবার্তা দিয়েছে বিভিন্ন সংস্থা।
১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগে আফগান সরকারকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা অর্থ সাহায্য দিয়েছে। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর দেশটিকে দেওয়া সাহায্য বন্ধ করে দেয় আন্তর্জাতিক মহল। মূলত মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে তালেবানের যে অবস্থান, তা বদলাতেই এ চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এর প্রভাব পড়ছে সাধারণ আফগানদের ওপর।
আন্তর্জাতিক খবরে বলা হয়েছে, জাতিসংঘের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে গতকাল সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এ সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রায় এক কোটি শিশু মানবিক সহায়তা পেয়ে থাকে। আর এই সহায়তায়ই বেঁচে থাকার ব্যবস্থা হয় তাদের। এই আফগান শিশুদের সাহায্য করতে আন্তর্জাতিক মহল ও বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। হেনরিয়েটা বলেন, ‘দয়া করে আমাদের সাহায্য করুন।