রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘খালেদা জিয়াকে ঠাণ্ডা মাথায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
‘খালেদা জিয়াকে ঠাণ্ডা মাথায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে ঠাণ্ডা মাথায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগে করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণমিছিলের আগে এক সমাবশে তিনি এ অভিযোগ করেন বলেন।

গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার জামিন পাওয়া এবং চিকিৎসা নেওয়ার অধিকার আছে। তিনি ৩ বারের প্রধানমন্ত্রী। আমরা স্বাধীন দেশে ফ্যাসিস্ট সরকার আর প্রতিষ্ঠা করতে চাই না। দেশের বর্তমান ফ্যাসিস্ট ব্যবস্থা পরিবর্তন করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।’

কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখা বা ক্ষমতায় নেওয়ার জন্য গণতন্ত্র মঞ্চ রাজপথে নামেনি বলেও জানান জোনায়েদ সাকি।

সমাবেশে সাইফুল হক বলেন, ‘রাজনীতির আসল লড়াইয়ের আগেই আওয়ামী লীগ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে হেরে বসে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের বেসামাল কথাবার্তাই তার প্রমাণ।’

আ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘গণতন্ত্র মঞ্চ রেষারেষির রাজনীতি করে না। রেষারেষি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতেই গণতন্ত্র মঞ্চের জন্ম। আমরা সংবিধান সংস্কার করতে চাই। দেশ থেকে সিন্ডিকেট ও লুটপাট চিরতরে বন্ধ করতে চাই। বাংলাদেশ আজ সিন্ডিকেট এবং লুটেরাদের কাছে বন্দি, এ থেকে দেশকে রক্ষা করতে হবে।’

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর পল্টন মোড় ঘুরে শেষ হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর