বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পরিবারসহ তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ সময় দেখুন
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পরিবারসহ তারেক রহমান


ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে তিনি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্রিফ করার কথা আছে। কিন্তু ব্রিফিংয়ের নির্দিষ্ট সময় জানাতে পারেননি শায়রুল কবির খান।

এর আগে এদিন বেশ কয়েকবার ডা. জুবাইদা রহমান হাসপাতালে যান। এছাড়া, আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন (ক্রিটিক্যাল)।

উল্লেখ্য, নানান জটিল রোগে আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর