রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-আব্বাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-আব্বাস


ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১ এপ্রিল) দুপুরে তারা হাসপাতালে যান। গণমাধ্যমকে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চেয়ারপারসনকে দেখতে দুপুর ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তারা কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

পরে একই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকেও দেখতে যান তারা।

এর আগে, শনিবার (৩০ মার্চ) মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তার মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসা ‘ফিরোজা’য় গিয়ে স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষা করেন। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে রাতেই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এরপর রাত ২টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছে তার গাড়িবহর। হাসপাতালে নেওয়ার পরপরই তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান।

এর আগে, গত বুধবার (২৮ মার্চ) খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এরপর তার মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা–নিরীক্ষা করেছিলেন এবং তাকে বাসায় রেখেই চিকিৎসা দিয়ে আসছিলেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশানের বাসায় ফেরেন তিনি।

The post খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-আব্বাস appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর