বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

খালেদা জিয়াকে দেখে এসে ফেসবুকে যা লিখলেন জামায়াতের আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ সময় দেখুন
খালেদা জিয়াকে দেখে এসে ফেসবুকে যা লিখলেন জামায়াতের আমির


ঢাকা: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে খালেদা জিয়াকে দেখে আসার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আজ রাত ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার সুযোগ হলো।’

ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।

তিনি আরও লিখেছেন, ‘বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ৪ দলীয় জোট ও পরবর্তীতে ২০ দলীয় জোটের এই নেত্রী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। এমন পরিস্থিতিতে দেশ-বিদেশের অসংখ্য মানুষের মতো আমিও মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন এবং সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে দেন।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমির লিখেছেন, সুস্থতা আল্লাহর এক অনন্য নিয়ামত। আল্লাহ তা’য়ালা চাইলে যেকোনো অবস্থায় সুস্থতা দান করতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তা’য়ালা তার পরিবারের সম্মানিত সদস্যদেরও উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। দেশবাসীর কাছে অনুরোধ ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারাও মজলুম এই মানুষটির সুস্থতার জন্য বিশেষ দোয়া করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর