সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার জানাজায় মানুষের ভিড়ে ১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ সময় দেখুন
খালেদা জিয়ার জানাজায় মানুষের ভিড়ে ১ জনের মৃত্যু


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে একজন মারা গেছেন। এ ছাড়া, জানাজায় অংশ নিতে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মূলত প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কি ও গরমে অসুস্থ হন তারা।

‎বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে পড়ে মারা যাওয়া ব্যক্তির নাম মানিক মিয়া। তার বাড়ি ভোলা জেলায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে মানুষের চাপ বেড়ে গেলে ভিড়ের মধ্যে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। প্রচণ্ড ভিড়ের কারণে পুলিশ কোথাও মুভ করতে পারছে না। পরে বিস্তারিত জানানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর