রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খালেদা জিয়ার দেশে ফেরা পেছালো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ০২:১৩ | আপডেট: ৪ মে ২০২৫ ০২:২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়েছে। আগামী মঙ্গলবার (৬ মে) তিনি দেশে ফিরবেন।

শনিবার (৩ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ মে) খালেদা জিয়ার দেশের ফেরার তথ্য জানানো হয়েছিল।

শায়রুল কবির বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ ভাইয়ের মাধ্যমে বিএনপি মহাসচিবের নির্দেশে আপনাদের নিশ্চিত করছি যে, কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স স্থানীয় সময় সোমবার লন্ডন থেকে চেয়ারপারসনকে নিয়ে রওনা হবে। তিনি মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।’

তবে বেগম খালেদা জিয়ার ঢাকায় পৌঁছার সময় চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির।

সারাবাংলা/জিএস/পিটিএম

খালেদা জিয়া
দেশে ফেরা
পেছালো





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর