সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবনতির খবরে উদ্বেগ জানিয়ে তিনি এই শুভেচ্ছাবার্তা পাঠান।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠি

চিঠিতে শেহবাজ শরীফ লিখেছেন, খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি—আপনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আপনার দল ও দেশের জন্য সাহস, প্রেরণা ও নেতৃত্বের উৎস হয়ে উঠতে পারেন।’

চিঠির শেষে তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সর্বোচ্চ সম্মান গ্রহণের অনুরোধ জানান।

বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই চিঠি আন্তর্জাতিক স্তরেও আলোচনার জন্ম দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর