শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খালেদা জিয়া ছিলেন জনগণের কিংবদন্তি হৃদয়ের স্পন্দন: কবীর আহমেদ ভূইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ সময় দেখুন
খালেদা জিয়া ছিলেন জনগণের কিংবদন্তি হৃদয়ের স্পন্দন: কবীর আহমেদ ভূইয়া


ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের কিংবদন্তি হৃদয়ের স্পন্দন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়নপুর বাজারে দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান।

প্রধান অতিথি কবীর আহমেদ ভূইয়া আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও বহুদলীয় রাজনীতির অটল প্রতীক। তার আদর্শ ও ত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা। জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলব।’

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। জিয়া পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তিনি যেন দেশ ও গণতন্ত্রের সংকটকালীন এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন—সে প্রার্থনাও করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমদ খান পিপি, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, কসবা উপজেলা বিএনপির সহসম্পাদক সেলিম অপু, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. জুয়েল, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু, কসবা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাহিদুল খা, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এন আপেল ও সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল মিয়া।

এ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা এবং স্থানীয় শতশত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom