রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘এখন ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হতে পারে।’

এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর